Thursday, May 14, 2026

গোটা দেশে শান্তিপূর্ণ পঞ্চম দফার ভোট, ভোটদানে শীর্ষে বাংলা

Date:

Share post:

গোটা দেশের ৪৯ আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয় সোমবার। তবে মহারাষ্ট্রে ভোটদানের হার গোটা দিন খুব ধীর গতিতে হয় বলে অভিযোগ তোলে বিরোধীরা। উত্তরপ্রদেশ ও বাংলায় বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি চেষ্টার ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও সেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হতে হয়নি।বিকাল ৫টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়ে ৫৬.৬৮ শতাংশ। ভোটদানের হারে দীর্ঘ সময় পর্যন্ত লাদাখ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত লাদাখের থেকে অনেক বেশি ভোট পড়ে বাংলায়। নির্বাচন কমিশনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী,  দেশের ৪৯টি আসনে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬০.০৯ শতাংশ ভোট পড়েছে। রাত পর্যন্ত মহারাষ্ট্রের ১৩টি আসনে ভোটদানের হার ৫৪.২৯ শতাংশ, বিহারের পাঁচটি আসনে ভোটদানের হার ৫৪.৮৫ শতাংশ। জম্মু-কাশ্মীরে ৫৬.৭৩ শতাংশ,  ঝাড়খণ্ডের ভোটদানের হার ৬৩.০৭ শতাংশ। এর পাশাপাশি লাদাখের একটি আসনে ভোটের হার ৬৯.৬২ শতাংশ,  ওড়িশায় রাত পর্যন্ত ভোট পড়েছে ৬৭.৫৯ শতাংশ এবং উত্তরপ্রদেশের ১৪টি আসনে ৫৭.৭৯ শতাংশ ।

পার্বত্য কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে পূর্ণরাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালাচ্ছে। সেই পরিস্থিতিতে বিকাল ৫টা পর্যন্ত লাদাখে ভোটদানের হার ৬৭.১৫ শতাংশ। নির্বাচনে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে লাদাখের এই স্বতঃস্ফূর্ত ভোটদান। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পঞ্চম দফায় ভোটদানের হার বেড়েছে আরেক পার্বত্য রাজ্য জম্মু ও কাশ্মীরে। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ভোট দানের হার ৫৪.২১ শতাংশ। শ্রীনগর কেন্দ্রে যেখানে ২০১৯ নির্বাচনে ভোট পড়েছিল ১৯ শতাংশের কাছাকাছি, এবার সেখানে ভোটদানের হার ৩৮.৪৯ শতাংশ।

তবে হিমাচল প্রদেশের কাজায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওত। নির্বাচন চলাকালীন লাহুল স্পিতি জেলার কাজায় পরিদর্শনে যান বিজেপি প্রার্থী। সেখানে তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। মান্ডির বিজেপি প্রার্থী অবশ্য অন্যান্য সময় যেরকম মারমুখি হয়ে পড়েন, এদিন অনেক সংযতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তবে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইতে সারাদিন ভোট দানের হার ছিল কম। তার কারণ হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ধীরে করার অভিযোগ তোলেন। সন্ধ্যা ৬টাতেও যাঁরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন তাঁদের শেষ পর্যন্ত অপেক্ষা করে নিজেদের ভোটগুলি দিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। মুম্বই শহরে সকাল ৭ট থেকেই বহু বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। সারাদিন গড়িয়ে গেলেও সেই লাইনে খুব বেশি পার্থক্য হয় না। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া অনেক সেলিব্রিটিও ভোটদানের ধীর গতি নিয়ে অভিযোগ তোলেন।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...