Friday, May 15, 2026

আইপিএল ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সকে কী বার্তা দিলেন দলের কর্ণধার নীতা আম্বানি?

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই শিরোনামে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। দলের হার থেকে দলের মধ্যে বিভাজন , সব নিয়ে ছিল তুমুল চর্চা। ২০২৪ আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের লড়াইয়ে সব থেকে আগেই ছিটকে যায় হার্দিক পান্ডিয়া। লিগের লাস্ট বয় তারা। এমনকি শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টের কাছে হারে মুম্বই। আর এরপরই দল নিয়ে বিরাট বার্তা দিলেন মুম্বই কর্ণধার নীতা আম্বানি।

মুম্বইয়ের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে নীতা আম্বানি বলেন, “ একটা হতাশাজনক মরশুম শেষ হল। যেভাবে চেয়েছিলাম, সেভাবে কিছুই যায়নি। কিন্তু আমি তো শুধু মালিক নই, মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট বড় ভক্ত। এই দলের জার্সি পরা এবং এই দলের সঙ্গে যুক্ত থাকা আমার কাছে সম্মানের। আমার মতে, গোটা মরশুম নিয়ে আমাদের নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।” টি-২০ বিশ্বকাপের দলের ক্রিকেটারদেরও বার্তা দেন নীতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বই দলে রয়েছেন রোহিত শর্মা, সূর্য কুমার যাদব , যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া। তাঁদের উদ্দেশে নীতা আম্বানি বলেন,” তোমাদেরকে সারা ভারত সমর্থন করবে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।“

আরও পড়ুন- ‘গোপনীয়তা ভঙ্গ’, রোহিতের অভিযোগ নিয়ে এবার মুখ খুলল আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেল






Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...