Friday, April 24, 2026

হাত ছাড়তেই শত্রু! নবীনকে রত্নভাণ্ডারের চাবির খোঁচা মোদির

Date:

Share post:

ওড়িশায় প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠন হবে। নির্বাচনী জনসভায় দাবি নরেন্দ্র মোদির। চলতি লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেডির সঙ্গে জোট না হওয়াতেই ওড়িশায় ডেইলি প্যাসেঞ্জারি নরেন্দ্র মোদির। নবীন পট্টনায়েক সরকারকে ছোট দেখানোর কোনও পথই বাকি রাখছেন না তিনি, এমনকি জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিয়েও নবীনকে খোঁচা দিতে বাকি রাখলেন না মোদি।

এক দশক বিজেপির জোটসঙ্গী ছিল বিজেডি। তারপরেও সোমবার আঙ্গুলের নির্বাচনী জনসভা থেকে মোদি দাবি করেন ওড়িশার মানুষ প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ার অপেক্ষা করছে। তিনি স্লোগান দেন – “ওড়িশায় প্রথমবার ডবল ইঞ্জিন সরকার”।

এবার বিজেডি সরকারের উপর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের চাবি রক্ষা না করতে পারার বদনাম দিলেন মোদি। তিনি বলেন, “বিজেডির হাতে পুরীর জগন্নাথ মন্দিরও সুরক্ষিত নয়। রত্নভাণ্ডারের চাবি পাওয়া যাচ্ছে না গত ছয় বছর ধরে।” এরপরেই তিনি এই ঘটনার দায় বিজেডির ঘাড়ে চাপিয়ে দাবি করেন, “বিজেডির নেতারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত। ওড়িশায় বিজেপির সরকার গঠিত হলে আমরা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনব।”

২০১৮ সাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি। ১৯৮৫ সালে সেই ভাণ্ডার শেষবার খোলা হয়। তবে লোকসভা ও বিধানসভায় জোট না হওয়ায় বিজেডি এখন বিজেপির শত্রু। মোদি ভুলেও গেলেন বিজেডির সঙ্গেই ৯ বছর ওড়িশা শাসন করেছে বিজেপি।

Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...