Tuesday, March 17, 2026

না ফেরার দেশে ‘ভূতের ভবিষ্যত’-এর ‘আত্মারাম’, প্রয়াত উদয় শঙ্কর পাল 

Date:

Share post:

শেষ হলো কর্কট রোগের সঙ্গে লড়াই, চলে গেলেন অভিনেতা উদয় শঙ্কর পাল (Uday Shankar Paul)। সোমের সন্ধ্যায় পঞ্চম দফার ভোটগ্রহণ শেষে অলিতে গলিতে যখন রাজনীতির আলোচনা তুঙ্গে, তখন টলিপাড়ায় দুঃসংবাদ। মৃত্যুর কাছে হার মানলেন ‘ভূতের ভবিষ্যত’ ছবির ‘আত্মারাম’।

‘চৌধুরী প্যালেস’-এর অন্যতম ভূত নিঃশব্দে বিদায় নিলেন। ক্যান্সার আক্রান্ত অভিনেতা দীর্ঘদিন ধরে রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অনিক দত্তের সিনেমায় তাঁর চরিত্র নিজেকে ‘গরিব আদমি’ বলে পরিচয় দেয়। বাস্তব জীবনেও অর্থাভাবে যথেষ্ট কষ্ট পেতে হয়েছিল উদয় শঙ্করকে(Uday Shankar Paul)। পরিচালক অভিজিৎ পাল (Abhijit Pal) প্রথম অভিনেতার অসুস্থতার খবর সমাজ মাধ্যমে জানিয়েছিলেন। পরবর্তীতে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ হলো লড়াই, ফুসফুসে ক্যান্সার হওয়ার কারণে ৭৬ বছর বয়সে তারার দেশে চলে গেলেন টলিউডের ‘আত্মারাম’। ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয়। তিন দশকেরও বেশি সময় ধরে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ টলিউডের সতীর্থদের।


 

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...