Friday, June 5, 2026

৫ বছরে কোনও কাজ করেননি, এখন জুতো পরিষ্কার করছেন! বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

“পাঁচ বছরে পাঁচ সপ্তাহও সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রকে দেননি। এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“ মঙ্গলবার, বাঁকুড়ায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে (Subhash Sarkar) এই ভাষাতেই খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, দলীয়প্রার্থী অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) সমর্থনে প্রচার সভা থেকে বিজেপি (BJP) প্রার্থীকে তুলোধনা করেন অভিষেক।

অভিষেকের Abhishek Banerjee) কথায়, “আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে সুভাষ সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি ১৩ বছরের মা-মাটি-মানুষ সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসব। দেখাব, ১০ বছরে মোদি সরকার বাঁকুড়ার মানুষের জন্য কী করেছে, আর আমরা এখানে প্রত্যাশিত ফল না পাওয়ার পরেও কী করেছি।“

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গত বছর জিতেছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরকে নির্বাচিত করা যে বাঁকুড়ার মানুষের ভুল ছিল, সেটা তাঁকে জানিয়েছিলেন তাঁরা- দাবি অভিষেকের। তিনি বলেন, “২০১৯ সালে এক বুক আশা, ভরসায়, মোদিজির কথায় বিশ্বাস করে এই বাঁকুড়া থেকে সুভাষ সরকারকে জিতিয়ে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নবজোয়ারে অনেকে বলেছে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি। পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময়ও এখানকার প্রতিনিধি আপনাদের দেননি।“

বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“

কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য পায়নি বাংলার মানুষ। সেই কথা মনে করিয়ে অভিষেক বলেন,  “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। মারবেন না। আমাকে ফোন করবেন। আমি রিপোর্ট কার্ড দিয়ে প্রতিনিধি পাঠাব। বলে দিয়ে গেলাম। দশ পয়সাও আবাসের জন্য দেয়নি মোদি সরকার।“ তোপ দেগে অভিষেক বলেন, “প্রায় সাড়ে তিন লক্ষ প্রকৃত প্রাপক ১০০ দিনের কাজের টাকা পাননি তিন বছর ধরে। সুভাষ সরকার এবং বিজেপি বিধায়কেরাই দিল্লিতে ষড়যন্ত্র করে মানুষের টাকা বন্ধ করেছেন।“

অভিষেকের কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ পুরুলিয়ায় ভোটগ্রহণের দিন থেকে মাত্র ১০ দিন। ৪ তারিখ দেশে পরিবর্তন হবেই। এরপর অরূপ চক্রবর্তীর বিজয় মিছিল করতে তিনি আবার বাঁকুড়ায় আসবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...