Tuesday, May 19, 2026

বোতলে “কার্বলিক অ্যাসিড”! “জাত গোখরো” মিঠুনকে ঘিরে অভিনব বিক্ষোভ মেদিনীপুরে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর জনপ্রিয় সিনেমার ডায়ালগগুলি রাজনীতির মঞ্চে টেনে এনেছিলেন। কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে নিজেকে ‘জাত গোখরো’ বলে হাততালি কুড়িয়ে ছিলেন দলবদলু মিঠুন চক্রবর্তী। এবার সেই অনুষঙ্গ টেনে মিঠুনের সামনে অভিনব প্রতিবাদ মেদিনীপুরে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ, মঙ্গলবার রোড-শো করছিলেন মিঠুন। তখনই রাস্তায় কিছু যুবক হাতে প্লাস্টিকের বোতল নিয়ে বিক্ষোভ দেখান। বোতলের উপরে সাদা টুকরো কাগজের উপরে লেখা ছিল ‘কার্বলিক অ্যাসিড’।

বিক্ষোভকারীদের গলায় ঝোলানো ছিল ‘বাংলার মানুষ’ লেখা পোস্টার। কারও কারও হাতে ছিল রঙিন জল ভরা বোতলও। সেগুলির উপরেই লেখা ছিল কার্বলিক অ্যাসিড। প্রতীকী প্রতিবাদে ‘জাত গোখরো’ মিঠুনের মুখ বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই মনে করছেন রাজনীতির কারবারীরা।

আরও কিছু বিক্ষোভকারীর হাতে ছিল ইংরেজিতে লেখা একটি পোস্টার, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বন্যপ্রাণের ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই।” স্বঘোষিত ‘জাত গোখরো’ মিঠুনকে খোঁচা দিতেই যে এই পোস্টার বানানো, তা নিয়ে কোনও সংশয় নেই। কাউকে আবার সাপের ফণার বিভঙ্গে নাচ করতেও দেখা যায়।

আজ, মঙ্গলবার সকালে মিঠুনের রোড-শো ঘিরে তুলকালাম হয় মেদিনীপুরে। শহরের কেরানিতলা এলাকার রাস্তা পাশে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল যুবক। এরপর মিঠুনের রোড-শো যখন সেখানে পৌঁছয়, তখন দু’পক্ষের মধ্য়ে তুমুল বচসা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতি জুতো-ইট-বোতল ছোড়ার অভিযোগ ওঠে। যা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...