Monday, April 6, 2026

ভোটের দিন দুর্যোগের পূর্বাভাস, বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

Date:

Share post:

ষষ্ঠ দফার ভোটগ্রহণ শনিবার, ২৫ তারিখ। আর সেইদিনই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ওইদিন ভোট পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলায়। যেখানে দুর্যোগের পূর্বাভাস থাকায় ভোটে বাড়তি সতর্কতা নিচ্ছে তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে ওই বৈঠকে থাকবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি ও রাজ্যের বিপর্য়য় মোকাবিলা সচিব।

সংশ্লিষ্ট কেন্দ্রের জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সিইও দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে আলাদা আলাদা করে ওই বিষয়ে দু’টি বৈঠক করবেন সিইও। ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও। আর ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের জেলাশাসকেরা।আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহল এলাকার নির্বাচন রয়েছে। অন্য দিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ভোটের সময় দুর্যোগ দেখা দিলে বিভিন্ন বুথ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন। সেই মতো আগাম প্রস্তুতি নিতে বৈঠকে বসছেন কমিশনের আধিকারিক।





Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...