Wednesday, June 24, 2026

আজ রাজ্যে “ডেইলি প্যাসেঞ্জার” শাহ-নাড্ডা! দুই নেতার সাত সভা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মতই লোকসভা ভোটের (Loksabha Election) সময় কার্যত ডেইলি প্যাসেঞ্জারের (Daily Passenger) ভূমিকায় দেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda)। ষষ্ঠ দফা ভোটের আগে আজ বাংলায় ৭টি সভা অমিত শাহ ও জেপি নাড্ডার।

এদিন সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শাহ করবেন ৪টি সভা। দুপুর ১টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত নাড্ডা করবেন তিনটি সভা। অমিত শাহ শুরু করবেন কাঁথিতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা দিয়ে। এরপর ডেবরায় বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা। এরপর পুরুলিয়ার পাড়ায় জ্যোতির্ময় সিং মাহাতের সমর্থনে তৃতীয় সভা সেরে শাহ পৌছবেন সাড়ে চারটে নাগাদ বাঁকুড়ায় সুভাষ সরকারের সমর্থনে সভামঞ্চে।

অন্যদিকে, জে পি নাড্ডা শুরু করবেন হাবড়া এলাকায় স্বপন মজুমদারের সমর্থনে। এরপর কলকাতা উত্তরে বড়বাজার এলাকায় এবং কলকাতা দক্ষিণের বন্দর এলাকায় তাপস রায় ও দেবশ্রী চৌধুরীর সমর্থনে পরপর ২টি সভা করবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি।

একুশের বিধানসভা নির্বাচনের আগেও মোদি-শাহ-নাড্ডারা এ রাজ্যে ভোট প্রচারে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। ২০০ আসন পাওয়ার দাবি করেছিলেন। কুৎসা, মিথ্যাচারের আড়ালে গেল গেল রব তুলেছিলেন। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হয়নি। ৭৭-এ আটকে যেতে হয়েছিল বিজেপিকে।

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...