Saturday, May 23, 2026

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! চলতি সপ্তাহেই মুষলধারে ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার থেকেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর সেকারণে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরবে এবং তার পরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।


এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অন্যদিকে মৎস্যজীবীদের ২৩ তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে মৎস্যজীবীদের।


তবে শুধু দক্ষিণ নয়, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। তবে বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলার উপকূলের দিকেই ধেয়ে আসবে কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।


Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...