Friday, June 26, 2026

ভোট মিটলেই ‘রঘু ডাকাত’ হতে চান অভিনেতা দেব!

Date:

Share post:

ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Constituency) তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারীর (Dev) প্রচার শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার। শনিবার ভাগ্যপরীক্ষা। তবে প্রচারের মাঝেও গত কয়েক সপ্তাহে যেভাবে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে অভিনেতাকে, তা থেকে এটা স্পষ্ট যে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে খুব শিগগিরই ফিরবেন টলিউডের ‘প্রধান’ নায়ক। এবার কি তবে ‘রঘু ডাকাত’ (Dev will be ‘ Raghu Dakat’ in next movie) হবেন দেব?

নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন অভিনেতা দেব (Actor Dev)। কখনও কাঁচা পাকা দাড়ি, কখনও ক্লিন সেভ, তাপপ্রবাহের দাবদাহ উপেক্ষা করে ঘাটালের মানুষের সঙ্গে অবলীলায় মিশে যাচ্ছেন।

তবে অভিনেতা যেভাবে হেয়ার স্টাইল মেন্টেন করছেন তাতে অনেকেই বলছেন, এর নেপথ্যে রয়েছে ‘রঘু ডাকাত’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) দেবকে নিয়ে যে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবিটি তৈরি করছেন, এ খবর নতুন নয়। এসভিএফ-এর (SVF) সঙ্গে নাকি ছবির সহ-প্রযোজনা করবেন অভিনেতা স্বয়ং। গত কয়েকবছরে দেব (Dev) নানা ধরণের লুক এবং চরিত্রে এক্সপেরিমেন্ট করেছেন।

এবার লক্ষ্য বাঙালির কাছে ‘রঘু ডাকাত’ হয়ে ওঠা। নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ‘রঘু ডাকাত’ চরিত্র নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। টলিপাড়ার সূত্রের খবর, আগামী নভেম্বর থেকেই জোর কদমে শ্যুটিং শুরু হতে চলেছে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...