Saturday, May 16, 2026

জলে -জঙ্গলে রহস্য রোমাঞ্চ, প্রকাশ্যে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’- এর মোশন পোস্টার

Date:

Share post:

রাতের অন্ধকারে জলের ধার ঘেসে এগিয়ে আসছে ফাঁকা নৌকা। কিছুটা এগোতেই পাড়ের ধারে ধাক্কা মারল এক হলুদ বস্তাকে। তারপর সেটা উল্টে যেতেই বেরিয়ে এল একটা হাত… মোশন পোস্টার থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এক গোয়েন্দা গল্প আর টানটান থ্রিলার দর্শকদের উপহার দিতে হলেছেন দুলাল দে। ছবির নাম ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ (Aranyor Prachin Probaad)। প্রথম ছবির জন্য ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ চরিত্রকে বেছে নিয়েছেন পরিচালক। এই গোয়েন্দামশাই আবার ব্যাট আর মাথা দুটোই সমান তালে চালাতে জানেন। কিন্তু জঙ্গলের রহস্যঘেরা আবহে এ কার মৃতদেহ? সত্যিই কি মোশন পোস্টারে যে ঝলক দেখা গেছে সেই দৃশ্য ছবিতে জায়গা করে নিয়েছে? পরিচালক দুলাল দে (Dulal Dey) বলছেন, এই উত্তর পেতে জন্য আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জেএসএম এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সহ প্রযোজনায় এনআইএসএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এই ‘অরণ্য’ নামের চরিত্রটি আসলে ঘটনাচক্রে গোয়েন্দাগিরি শুরু করেন। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। বাইশগজ একেবারে তাঁর হাতের মুঠোয়। কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও খেলেন তিনি। আচমকা ঘটে ঘটে যাওয়া একটি ঘটনা তাঁর জীবন বদলে দেয়। গল্প বলছে, চিত্রনাট্য অনুসারে মৃত্যু হয় চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন ‘অরণ্য’ ওরফে জিতু। সঙ্গী তাঁর CID অফিসার জামাইবাবু সুদর্শন হালদার। অপ্রত্যাশিতভাবে একটি রহস্যে জড়িয়ে পড়াও বেশ মজাদার, জানিয়েছিলেন জীতু নিজেই। সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila),সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay),লোকনাথ দে-র মতো আরও অনেকে। মোশন পোস্টারের সঙ্গে সিলভার স্ক্রিনের গল্পের কতটা মিল থাকবে তার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা।


 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...