Thursday, May 14, 2026

যাদবপুর ও মথুরাপুর কেন্দ্রে জোড়া জনসভা, বিকেলে সাতগাছিয়ায় অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) একেবারে শেষ পর্বে ডায়মন্ড হারবার কেন্দ্রে (Diamond Harbour Constituency) ভোট গ্রহণ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই। ভোট ঘোষণার শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে জনসভা এবং পদযাত্রা করে চলেছেন তিনি। এবার নিজের কেন্দ্রে প্রচার জোরদার করতে চান অভিষেক (Abhishek Banerjee)। আজ যাদবপুর ও মথুরাপুর কেন্দ্রে জোড়া জনসভার পর বিকেলে পৌঁছে যাবেন সাতগাছিয়ায়।

যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Loksabha Constituency candidate Sayani Ghosh) প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ভাঙ্গরের ভোজেরহাট ফুটবল মাঠে আজ দুপুর দুটো নাগাদ জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে মথুরাপুর কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিকেল তিনটের সময় মগরাহাট সংগ্রামপুর মাঠে প্রচার করবেন অভিষেক। এরপর সোজা চলে যাবেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতগাছিয়ায় (Saatgachia)। বিকেল পাঁচটায় সেখানে নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...