Monday, May 11, 2026

কেকেআরের ফাইনাল ম্যাচে মাঠে থাকা নিয়ে সংশয়!কেমন আছেন শাহরুখ?

Date:

Share post:

ডিহাইড্রেশনের সমস্যায় কাবু বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। বুধবার দুপুরে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর অবশ্য তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। কিং খানের ঘনিষ্ঠ মহল বলছে, আসলে শাহরুখ (Shahrukh Khan) নিজেই হাসপাতালে থাকতে চাননি। রবিবারে কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বেশ উত্তেজিত। তাই দ্রুত সুস্থ হতে বাড়িতে বিশ্রাম নিতে চেয়েছিলেন তিনি। তবে এতকিছুর পরেও আদৌ কি রবিবার মাঠে উপস্থিত থাকতে পারবেন কেকেআর কর্তা? উত্তর দিলেন জুহি চাওলা (Juhi Chawla)।

শাহরুখ খান এবং জুহি চাওলা দুজনেই যৌথভাবে কলকাতার নাইট রাইডার্স দলের মালিকানার অংশীদার। এবারের আইপিএল (IPL 2024) সিরিজে প্রথমদিকে কলকাতার ম্যাচে জুহিকে সেভাবে দেখা যায়নি। যদিও শাহরুখ বেশিরভাগ খেলাতেই স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিয়েছেন। তবে শেষ দুটো ম্যাচে জুহি চাওলাকেও গ্যালারিতে দেখা গেছে। SRK আর জুহির ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের। প্রিয় বন্ধুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন নায়িকা এবার সুখবর দিলেন ফ্যানেদের। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। রবিবার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন।” কেকেআর মালকিনের এই বক্তব্য সামনে আসতেই স্বস্তিতে শাহরুখ ফ্যানেরা।

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...