Monday, March 16, 2026

বিজেপির B-Team ! ভাঙড়ে নাম না করে ISF বিধায়ক নওশাদকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

২০২১ ভুল প্রচারে কারণে ধর্মের উস্কানিতে পা নিয়ে যাঁকে নির্বাচিত করেছিলেন, তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। বৃহস্পতিবার, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারসভা থেকে নাম না করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqi) তুলোধনা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, দিল্লিতে টিকি বাঁধা ভাঙড়ের বিধায়ক।এদিনের সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমি বিধায়কের নাম মুখে আনব না। যাঁকে আপনারা ৩ বছর আগে পাঠিয়েছিলেন তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। CAA-NRC-র প্রতিবাদে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আন্দোলন করছেন, সেই আন্দোলনে যোগ দেননি ভাঙড়ের বিধায়ক। যখন শুভেন্দু অধিকারী বলছেন, যোগী আদিত্যনাথের কায়দায় বাংলাতেও সংখ্যালঘুদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা উচিৎ। তখন ভাঙড়ের বিধায়ক বলছেন, বিরোধী দলনেতা ভালো কাজ করছেন, আমি তাঁকে সমর্থন করি!”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, যে একবুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভাঙড়ের মানুষ ISF নেতাকে বিধানসভায় পাঠিয়ে ছিলেন, সেই আশায় জল ঢেলে তিনি বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন। তাঁর মুখে শাসকদলের নেতাদের সমালোচনা শোনা যায়। কিন্তু কখনও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের নিন্দা তাঁর মুখে শোনা যায় না। কারণ, তাঁর টিকিটি দিল্লিতে বাঁধা।

এবারে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভায় জয়ের ব্যবধান দেড় লক্ষ করার বার্তা দেন অভিষেক। তাঁর কথায়, সায়নীকে জয়ী করে সংসদে পাঠালে তিনি এলাকার কথা সেখানে তুলে ধরবেন।






spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...