Saturday, May 16, 2026

ফের কোণঠাসা হিরণ! ভুয়ো IIT-র ডিগ্রি দাখিলের অভিযোগে কমিশনে আপ

Date:

Share post:

পদে পদে হোঁচট খাচ্ছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chattapadyay)। এবার বিতর্কের মুখে হিরণের IIT-র ডিগ্রি। ভুয়ো ডিগ্রি দাখিলের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি (AAP)। পাশাপাশি হিরণের প্রার্থী পদ বাতিলেরও দাবি তুলেছে আপ। তবে, আপের অভিযোগেও তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপি প্রার্থী!নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছিলেন, তিনি আইআইটি থেকে গবেষণা করছেন। আপ-এর অভিযোগ, এই তথ্য ভুয়ো। তাদের অভিযোগের সপক্ষে তারা জানিয়েছে, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে খড়্গপুর IIT-র থেকে হিরণের নির্বাচন কমিশনে দেওয়া তথ্য মিলিয়ে দেখেছে। দুটি তথ্যের মিল নেই। তারপরই আপের দাবি, হিরণ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন। খড়গপুর আইআইটি থেকে হিরণ কোনও গবেষণা করছেন না। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী কোনও ভাবেই খড়্গপুর আইআইটি থেকে যুক্ত নয়। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য ভুল হওয়ায় তাঁর প্রার্থিপদ বাতিলেরও দাবি তুলেছে কেজরিওয়ালের দল। যদিও এই অভিযোগ মানতে নারাজ হিরণ। তিনি এতেও শাসকদলের জুজু দেখছেন। নির্বাচনের পরে খড়্গপুর আইআইটির সঙ্গে এই বিষয়ে তিনি যোগাযোগ করবেন বলেও জানান ঘাটালের বিজেপি প্রার্থী। কিন্তু যদি তাঁর হলফনামায় দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন! উঠছে প্রশ্ন।






Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...