Sunday, May 17, 2026

মথুরাপুরে বড় ব্যবধানে জয়ের বার্তা অভিষেকের, বৃষ্টিতে ব্যারিকেড সরিয়ে শেডে আনলেন জনতাকে

Date:

Share post:

ডায়মন্ড হারবারের পাশের কেন্দ্র মথুরাপুর। সেখানে দলীয় প্রার্থী বাপী হালদারের সমর্থনে প্রচারসভা থেকে বড় জয়ের ব্যবধানের বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, ভাঙড়ের পরে মগরাহাটে সভা করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, এজেন্সি দিয়ে শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী, বাবা, মাকে হেনস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তিনি মাথা নত করেননি। দিল্লি গিয়ে বাংলার দাবি আদায়ে লড়াই করেছেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, দেশের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা উন্নয়নের নিরিখে দেশে মডেল। অভিষেক বার্তা দেন, তৃণমূল প্রার্থী বাপী হালদারকে জেতালে মথুরাপুরের উন্নয়নের দায়িত্ব তিনি কাঁধে নিচ্ছেন। ডায়মন্ড হারবার মডেলেই সেখানেও উন্নয়ন হবে। সভা থেকে সংরক্ষণ ইস্যুতে বিজেপিকে নিশানা করেন অভিষেক। বলেন, গরিব মানুষের অধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে। আগামী সাতদিন তিনি দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকবেন বলে জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সভাপ মধ্যেই বৃষ্টি এসে যায়। নিজের নিরাপত্তার বেষ্টনী সরিয়ে সভায় যাঁরা ভিজছিল তাঁদের সেই বলয়ের মধ্যে নিয়ে আসেন অভিষেক। বলেন, ভিজবেন না। এখনও সাতদিন আছে। সবাইকে সুস্থ থাকতে হবে। সভামঞ্চে রব ওঠে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।






Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...