Monday, May 11, 2026

অভিজিতের মনোনয়নের দিন হিংসা ছড়ানোর অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার বিজেপি মণ্ডল সভাপতি

Date:

Share post:

ব্যক্তিগত প্রতিহিংসা ও আদি-নব্য প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন নন্দীগ্রামে বিজেপি নেতার মা। দলের মহিলা কর্মীর খুনের ঘটনায় যখন উতপ্ত নন্দীগ্রাম, ঠিক সেই সময় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। নন্দীগ্রাম-১ বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া ভোটের ঠিক একদিন আগে পুলিশের জালে। জানা গিয়েছে, তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনে গন্ডগোলে প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার ঘটনায় গ্রেফতার ধনঞ্জয়।

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে চাকরিহারাদের ধরনা মঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। কলকাতা হাইকোর্ট তাঁকে আপাতত রক্ষাকবচ দিয়েছে।

বিজেপি প্রার্থী মনোনয়নের দিনই তমলুকে তৃণমূলের শিক্ষকদের ধরনা মঞ্চে আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। বিজেপির আক্রমণে আহত হন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা ধনঞ্জয় ঘড়াকে গ্রেফতার করল পুলিশ।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...