Sunday, May 31, 2026

মেদিনীপুরে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা, অগ্নিমিত্রাকে ঘিরে প্রবল বিক্ষোভ

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের ৮টি আসনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র মেদিনীপুর। এবার এই আসনে বিজেপির আগ্নিমিত্রা পলের বিরুদ্ধে লড়াই তৃণমূলের জুন মালিয়ার। প্রকৃত অর্থেই নজরকাড়া কেন্দ্র মেদিনীপুর। তবে ভোটের শুরু থেকেই এই কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর আসছে। যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী।

মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে এলাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রার্থীর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগানো না থাকার কারণ দেখিয়ে তাঁকে আটাকানো হয়। যদিও অগ্নিমিত্রা পল দাবি করেছেন, তিনি প্রার্থী এই পরিচয়ই যথেষ্ট। এখন আর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগাতে হয় না। সবটাই ডিজিটাল হয়ে গিয়েছে। অকারণে তাঁকে আটাকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এদিকে বিজেপি প্রার্থী রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে গ্রামবাসীরা উল্টে বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীর কারণে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না।

বিজেপি নেত্রীকে উদ্দেশ্যে করে “গো ব্যাক” এবং “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরে।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...