Saturday, June 20, 2026

মেদিনীপুরে জুন-জওয়ান তুমুল বচসা! বাহিনীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে আজ, শনিবার সকাল থেকে চলছে রাজ্যের ৮টি আসনে। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র মেদিনীপুর। এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের জুন মালিয়া। জমজমাট এই লড়াইয়ের চূড়ান্ত পর্বে আজ ভোটের দিন সকাল সকাল মেদিনীপুর বটতলা চক কালী মন্দিরের পুজো দিয়ে বুথ পরিদর্শন শুরু করেন তৃণমূল প্রার্থী জুন।

একটি বুথে তৃণমূল প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। ওই জওয়ানকে প্রথমে সতর্ক করেন জুন মালিয়া, পরে হাত জোড় করে বলেন, “মেদিনীপুরে এই ভুল করবেন না।” জুনের অভিযোগ, ওই জওয়ান বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন ভোটারদের। ঘটনা মেদিনীপুর কলেজিয়েট স্কুল।

জুনের দাবি, ভোট দিতে আসা বৃদ্ধ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছিলেন ওই জওয়ান। জেনেই ক্ষোভে ফেটে পড়েন জুন।

আরও পড়ুন- কখনও বাইক কখনও টোটো, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যতিক্রমী তৃণমূল প্রার্থী দেব

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...