Wednesday, May 13, 2026

কান-এর মঞ্চে ভারতের সম্মান বঙ্গ তনয়া, শ্রেষ্ঠ অভিনেত্রী অনসূয়া

Date:

Share post:

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গোটা দেশের জন্য একরাশ নতুন আশার বার্তা এনে দিলেন বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘আন সার্টেন রিগার্ডস’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান জিতে নিলেন তিনি। বাংলা থেকে অভিনয় ডেবিউ করা অনসূয়া ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান জিতলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যা সর্বপ্রথম। এর আগে কান চলচ্চিত্র উৎসবে এত বড় পালক কোনও ভারতীয় শিল্পীর মুকুটে শোভা পায়নি।

চলচ্চিত্র দুনিয়ায় কান উৎসবে নজরকাড়ার জন্য মুখিয়ে থাকেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। প্রতি বছর রেড কার্পেটে নানান বাহারি সাজে তাঁদের উপস্থিতি ভারতীয় চলচ্চিত্রের জৌলুসকে তুলে ধরে। তবে সম্মানের ভাঁড়ারে বেশ খানিকটা ঘাটতি থেকেই যায়। প্রতিবছরই বহু চলচ্চিত্র থেকে শিল্পী পুরস্কারের মনোনয়ন পান। ২০২৪ সেই অপেক্ষার অবসান ঘটালো।

কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এর প্রেসমিটের একটি লিঙ্ক পান তিনি। সেখানেই তাঁর নাম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ঘোষণা হতেই লাফিয়ে ওঠেন। এবছর মনোনয়ন পাওয়ার জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ১৭ মে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছিলেন দিনটি তিনি কখনও ভুলতে পারবেন না। ধন্যবাদ জানিয়েছিলেন উৎসবের আয়োজকদের।

কান উৎসবে নতুন চিন্তাভাবনা, নতুন পদ্ধতি ও নতুন দেশকে অনুপ্রেরণা দিতে আন সার্টেন রিগার্ডস বিভাগে পুরস্কৃত করা হয়। এর আগে ভারতীয় অনেক ভারতীয় শিল্পী এই বিভাগে মনোনয়ন পেয়েছেন। যে ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন অনসূয়া সেখানে রেনুকার চরিত্রে অভিনয় করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ে স্নাতক অনসূয়া অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ চলচ্চিত্রেও তানিয়ার ভূমিকায় নজর কেড়েছিলেন।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...