Tuesday, April 28, 2026

টলিপাড়ায় সেকেন্ড ইনিংস! পিতৃদিবসে প্রভাতকে ‘সারপ্রাইজ’ উপহার একতার

Date:

Share post:

বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) জানেন না এবছর ১৬ জুন তাঁকে বিশেষ উপহার দিতে চলেছেন কন্যা একতা (Ekta)। ‘বাবি’কে ঘিরেই তাঁর জীবন। সদ্য অসুস্থতা কাটিয়ে ওঠা প্রবীণ পরিচালককে তাই চেনা ঘরানাতেই স্বচ্ছন্দ বোধ করাতে চান একতা। টালিগঞ্জে গুঞ্জন, এবার প্রভাত রায়ের নামেই প্রযোজনা সংস্থার (Production Company) আগমন ঘটতে চলেছে। পরিচালক নিজে অবশ্য এসব কিছু জানেন না। একতার অনুরোধ, বিশেষ দিনে তারকা পরিচালককে চমকে দিতে আপাতত মুখে কুলুপ থাকুক সবার ।

প্রভাত রায়ের শারীরিক অবস্থা আগে থেকে উন্নত হলেও এখনও তাঁর ডায়ালিসিস চলছে। সব ঠিক থাকলে আগামী পিতৃ দিবসে জোড়া উপহার পাবেন বাঙালির অন্যতম প্রিয় পরিচালক। একদিকে তাঁর নামে প্রযোজনা সংস্থা আর অন্যদিকে ১৬ জুন পরিচালকের আত্মজীবনীর কভার প্রকাশিত হতে পারে। প্রভাত রায়ের এই প্রযোজনা সংস্থা মূলত বিজ্ঞাপনী ছবি (Ad films) বানাবে। প্রত্যেক ছবির বিষয়, চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে পরিচালক নিজেই থাকবেন। তাহলে কি তিনি পরিচালনায় ফিরছেন? গোপন সূত্রে পাওয়া খবর বলছে ইতিমধ্যেই সংস্থার প্রথম ছবি তৈরি। সেটার চিত্রনাট্য আবার প্রভাত নিজেই নাকি লিখেছেন। তবে পরিচালনায় প্রত্যাবর্তন কিনা সেটা ক্রমশ প্রকাশ্য।

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...