Monday, June 8, 2026

ইনস্টা থেকে উধাও পান্ডিয়া পদবি, তবে কি এবার বিয়ে ভাঙছে হার্দিক-নাতাশার ?

Date:

Share post:

সময়টা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। একেইতো ২০২৪ আইপিএল-এ ব্যর্থতা। রোহিত শর্মার জায়গায় তাঁকে অধিনায়ক করা হলেও, মুম্বইয়ের হয়ে একেবারে ব্যর্থ হার্দিক। যা নিয়ে কম সমালোচনা হয়নি। আর এবার শিরোনামে হার্দিকের বিয়ে। সূত্রের খবর বিয়ে ভাঙতে নাকি চলেছে হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের। জানা যাচ্ছে, নিজের ইনস্টাগ্রাম থেকে ইতিমধ্যে পান্ডিয়া পদবি সরিয়েছেন হার্দিকের স্ত্রী নাতাশা। এছাড়াও জানা যাচ্ছে, পান্ডিয়াকে তাঁর সম্পত্তির ৭০ শতাংশ দিতে হবে নাতাশাকে। তবে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে এখনও হার্দিক-নাতাশা কেউ কোন মুখ খোলেনি।

বেশ কয়েকদিন ধরেই হার্দিক পান্ডিয়া ও নাতাশাকে একসঙ্গে দেখা যায়নি।এমনকি আইপিএল-এ মুম্বইয়ের ম্যাচেও গ্যালারিতে নাতাশাকে দেখা যায়নি। তাঁরা দুজনই ১৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে শেষবার একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে হার্দিক ও তাঁদের সন্তান অগস্ত্য রয়েছে। সেই পোস্টও কিন্তু হার্দিকের করা। প্রেমদিবস কেটে যাওয়ার পর থেকে নাতাশা শুধুই নিজের এবং নিজের কাজের ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন। ২০২০ সালে সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু সেটা একেবারেই আইনি বিয়ে ছিল। এরপর তাঁরা হিন্দু ও খ্রিস্টান মতে দু’বার বিয়ে করেন।

আরও পড়ুন- তিরন্দাজিতে নজির ভারতীয় মেয়েদের, বিশ্বকাপে টানা তৃতীয়বার সোনা জিতলেন জ্যোতি-পরনীত-অদিতিরা

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...