Monday, May 11, 2026

শান্তনু ঠাকুরের অনৈতিক কাজের প্রতিবাদে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে মমতাবালা-কন্যা

Date:

Share post:

জোর করে প্রয়াত বড়মার ঘরে তালা-সহ বিজেপির (BJP) বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। ১২ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে (Hospital) ভর্তি করা হল তাঁকে।শান্তনু ঠাকুর অন্যায় ভাবে তাঁদের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। একইসঙ্গে আদালতের নির্দেশ অমান্য করে প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে রেখেছেন। এইসব অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়েই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করেন মধুপর্ণা। ১২ দিন অনশনের পর শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যান রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। জানান, শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। এদন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ মতো আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কি না তা ঠিক করবেন বলে জানান মমতাবালা। জানান, আইনের প্রতি আস্থা রয়েছে। ২৯ তারিখ আদালতে শুনানি রয়েছে। আশা ন্যায় বিচার পাবেন।

৭ এপ্রিল মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেইদিন বড়মার ঘরের তালা ভেঙে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। তার পর থেকে সেই ঘর তালাবন্ধ। ওই বাড়ির একটি ঘরে থাকতেন মমতা ঠাকুর। তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ফলে মমতা ঠাকুর ও তাঁর পরিবার নিদারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। এখন এই শারীরিক পরিস্থিতিতে তিনি অনশন চালিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার।






Related articles

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...