Tuesday, June 23, 2026

সাংসদ খুনে মিসিং আবাসনের রান্নাঘরের ফুটেজ! কলকাতায় এলেন বাংলাদেশের গোয়েন্দারা 

Date:

Share post:

বাংলাদেশের সাংসদ খুনের (Bangladesh MP murder) ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে। রবিবার সকাল ১১ টায় কলকাতায় পৌঁছলেন বাংলাদেশের গোয়েন্দারা। সিআইডি (CID) সূত্রে খবর ফ্ল্যাটে ঢোকার পর অভিযুক্ত সাংসদকে ক্লোরোফর্ম প্রয়োগ করে সংজ্ঞাহীন করা হয়। এর আগে দুবার খুনের পরিকল্পনা ব্যর্থ হলেও তৃতীয়বারে সফল হয়েছেন মূল অভিযুক্ত আখতারুজ্জামান। তবে তদন্তকারী গোয়েন্দারা বলছেন আবাসনের যে রান্নাঘরে দেহাংশ কাটা হয়েছিল সেখানকার ফুটেজ এখনও পর্যন্ত মেলেনি। রহস্য বাড়ছে। ইতিমধ্যেই ফ্ল্যাট মালিক ও দালালদের সঙ্গে কথা বলে সিআইডি জানতে পেরেছে যে ফ্ল্যাটে অন্যদের আনাগোনা শুরু হতে দালালের প্রশ্নের মুখে পড়ে খুনের চক্রীদের অভিযুক্ত আখতারুজ্জামান তাঁর সংস্থার কর্মী বা বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন।

তদন্ত যত এগোচ্ছে ততই এই খুনের একের পর এক দিক খুলতে শুরু করেছে। ঘটনায় মূল ষড়যন্ত্রকারী আখতারুজ্জামান শাহিন কলকাতায় সমস্ত পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন। খুন করার জন্য কী কী সরঞ্জাম লাগবে তার ব্যবস্থাও নিজেই করেছিলেন। কিন্তু আবাসনের রান্নাঘরের ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না তা নিয়ে ধোঁয়াশা। ইতিমধ্যেই তদন্ত করতে মহানগরীতে এসেছে ওপার বাংলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সূত্রের খবর, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অল রশিদের নেতৃত্বে দলে আরও দুই সদস্য রয়েছেন। ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। প্রাথমিকভাবে সিআইডি অফিসারদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। দুই দেশের গোয়েন্দাদের তৎপরতায় দ্রুত মিসিং লিংক খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...