Thursday, May 14, 2026

মাঝ আকাশে ইঞ্জিনে পাখির ধাক্কা! দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী বিমানের

Date:

Share post:

ইঞ্জিনের (Engine) সঙ্গে পাখির ধাক্কা! দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) তড়িঘড়ি অবতরণ করল লেহগামী (Leh) বিমান। আচমকা এমন দুর্ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্পাইসজেটের (Spicejet) এসজি ১২৩ বিমান দিল্লি বিমানবন্দর থেকে লেহ-র উদ্দেশে রওনা দেয়। তবে আচমকা মাঝ আকাশে বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। সেকারণে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা তৈরি হতেই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তবে শেষ পাওয়া খবর সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন।

তবে এদিন জরুরি অবতরণের ঘোষণা হতে না হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও পরে অন্য একটি বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়। সূত্রের খবর, এদিন ১১টার মধ্যেই বিমানটিকে সুরক্ষিতভাবে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। তবে শুধু স্পাইসজেটই নয়, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দু’টি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন পাইলট। ১৭৯ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরু থেকে কোচি যাওয়ার পথে রওনা দিতেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ইঞ্জিনে আগুন লক্ষ করেন যাত্রীরা। এরপরই দ্রুত বিমানটিকে বেঙ্গালুরুতেই ফিরিয়ে আনা হয়।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...