Thursday, June 4, 2026

রোহিতদের সঙ্গে আমেরিকার বিমানে উঠলেন না বিরাট, কিন্তু কেন ?

Date:

Share post:

জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ । আর সেই টুর্নামেন্ট খেলতে গতকালই আমেরিকা উদ্দেশে পারি দিয়েছেন রোহিত শর্মা-ঋষভ পন্থ-যশপ্রীত বুমরাহ-রবীন্দ্র জাদেজারা। যাঁদের আইপিএলের ম্যাচ আগে শেষ হয়ে গিয়েছে, তাঁরা শনিবার বিমানে উঠেছেন। কিন্তু রোহিতদের সঙ্গে আমেরিকা যাননি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু কেন ?

জানা যাচ্ছে, ভিসা সমস্যার কারণে শনিবার দলের সঙ্গে যেতে পারেননি বিরাট। জানা যাচ্ছে, আগামী ৩০ মে নিউইয়র্কে যাবেন কিং কোহলি। কিন্তু এর ফলে আগামী ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কিনা বিরাট, সে নিয়ে প্রশ্ন থাকছে। এদিকে শুধু বিরাট নয়, দলের সঙ্গে যাননি সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। বর্তমানে তিনি ছুটিতে লন্ডনে রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। এছাড়াও জানা যাচ্ছে, ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, যুজবেন্দ্র চ্যাহালের। তাঁদের সঙ্গেই আমেরিকা যাবেন কোহলি। উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৪ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান।

আরও পড়ুন- ফাইনালের আগে দলকে বিশেষ বার্তা শাহরুখ খানের






Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...