Wednesday, June 24, 2026

দিল্লির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মৃত ৩, দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে  

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে (Delhi)! সূত্রের খবর, শনিবার মধ্যরাতে রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগরের একটি পাঁচ তলা আবাসনে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম প্রমীলা শাদ(৬৬), কেশব শর্মা (১৮) এবং অঞ্জু শর্মা (৩৪)। আবাসনের দ্বিতীয় তল তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দমকল সূত্রে খবর, শনিবার রাত ২টো ৩৫ মিনিট নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। জানানো হয়, কৃষ্ণনগরে একটি সরকারি ব্যাঙ্কের কাছে এক বহুতলে আগুন লেগেছে। শনিবার রাতভর প্রচেষ্টার পর রবিবার সকাল ৭টা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ওই বহুতলের এক তলায় ১১টি গাড়ি রাখা ছিল। সেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, এদিন বহুতলের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তল কাল ধোঁয়ায় ভরে যায়। ইতিমধ্যে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...