Friday, May 15, 2026

রেমাল-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই মানুষের উদ্দেশে বার্তা মমতার

Date:

Share post:

ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে রাত ১০টা নাগাদ। তৎপরতা শুরু বিপর্যয় মোকাবিলা দফতর থেকে রাজ্য প্রশাসনের। নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই সেই দিকে সজাগ দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় সতর্কতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

তিনি লেখেন, “ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আজ এবং সবসময় আমরা আপনাদের পাশে রয়েছি। এই ঝড়ও কাটিয়ে উঠব।”

ইতিমধ্যেই রবিবাসরীয় নির্বাচনী প্রচার সংক্ষিপ্ত করেছেন মমতা। দুর্যোগের শুরু থেকেই রাজ্যের মানুষের প্রতি তাঁর সজাগ দৃষ্টি। তাই দুর্যোগের দামামা বাজতেই রাজ্যের মানুষকে নিরাপদে থাকার বার্তা তাঁর।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...