Tuesday, April 21, 2026

আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!

Date:

Share post:

আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল। গোটা প্রক্রিয়া চলবে চার ঘণ্টা ধরে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই সেই দিকে সজাগ দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় সতর্কতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তিনি লেখেন, “ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আজ এবং সবসময় আমরা আপনাদের পাশে রয়েছি। এই ঝড়ও কাটিয়ে উঠব।”

বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৩৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে।

রেমালের দাপটে বকখালিতে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ,হিয্গল গঞ্জে,ইত্যাাদি জায়গায় ঝড় আরম্ভ হয়েছে, গাছ পড়েছে বিভিন্ন জায়গায়। রবিবার রাতে ১১ টায় বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।


প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই এর সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়বে রেমাল।রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমলের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে।

 

 

 

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...