Saturday, May 16, 2026

নাম না করে ফের কোহলিকে একহাত রায়ডুর

Date:

Share post:

শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর উপর রাগ কমছে না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডুর। নাম না করে ফের বিরাট কোহলিকে একহাত নিলেন তিনি।

গতকাল ম্যাচের পর অম্বতি রায়ডু বলেন, “ আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্কের মতো তারকারা সকলেই অবদান রেখেছেন বলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আসলে এভাবেই একটা টিম ট্রফি জেতে। অরেঞ্জ ক্যাপ পেলেই আইপিএল জেতা যায় না। একাধিক প্লেয়াররা যদি টুর্নামেন্টে ৩০০র বেশি রান করে তাহলেই ট্রফি নিশ্চিত হয়।”

চলতি আইপিএল শেষ ছয় ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখে আরসিবি। গ্রুপ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু। তবে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে ছিটকে যায় কোহলিরা।

আরও পড়ুন- আইপিএল জইয়ের পরই নিজের পরের লক্ষ্যের কথা জানালেন রিঙ্কু

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...