Wednesday, May 13, 2026

যাদবপুর ছেড়ে এবার অসমে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে “ক্লান্তিহীন” সায়নী

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে বাংলার বাইরে অসম, উত্তরপ্রদেশ, মিজোরামেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফায় অসমের শিলচর আসনে ভোট গ্রহণ। দলীয় প্রার্থীর সমর্থনে এবার শিলচর যাচ্ছেন যুব তৃণমূল সভানেত্রী তথা যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। আগামিকাল, মঙ্গলবার সেখানে তিনটি জনসভা আছে সায়নীর। জনসভাগুলি হবে সোনাই, ঢোলাই ও শিলচর টাউনে। সভা শেষ করে রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা।

শেষ দফায় তাঁর নিজের কেন্দ্র যাদবপুরেও ভোট। কিন্তু একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে নিজের কেন্দ্রের পাশাপাশি ভিন রাজ্যেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে হচ্ছেন সায়নী। এর আগেও একদিনের জন্য অসমে প্রচারে গিয়েছিলেন সায়নী।

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে যাদবপুরের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচার দিনরাত এক করে দিয়েছেন সায়নী। ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে সাতটি বিধানসভা চোষে ফেলেছেন তৃণমূল যুব সভানেত্রী। প্রচারের শেষলগ্নে ক্লান্তিহীন সায়নী ফের একবার অসমে যাচ্ছেন।

আরও পড়ুন- দুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...