Thursday, May 14, 2026

হাওড়া ঢোকার আগে লাইনচ্যুত লোকাল, ব্যাহত মেন লাইনের ট্রেন চলাচল

Date:

Share post:

লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন (Local train derailed)! মঙ্গলের সকালে অফিস যাওয়ার পথে ভোগান্তি যাত্রীদের। পূর্ব রেল (Eastern railway) সূত্রে খবর ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের (Liluah ) কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। এরপরই হাওড়া ব্যান্ডেল, বর্ধমান মেন লাইনে থমকে যায় ট্রেন। একের পর এক প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে যায়। ব্যস্ত সময় রেল বিভ্রাটে যথেষ্ট বিরক্ত যাত্রীরা।

রেমাল সাইক্লোন কলকাতা মেট্রোর হতশ্রী দশা তুলে ধরেছে।। ২৪ ঘণ্টা যেতে না যেতেই এবার লোকাল ট্রেন পরিষেবা নিয়েও ক্ষোভ। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়তে থাকে ব্যান্ডেল, গ্যালোপিং বর্ধমান লোকাল। একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলো ট্রেন। ইতিমধ্যেই ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে। কৌশিক মিত্র বলেন, “ কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, সবিস্তারে তার তদন্ত করে দেখা হবে।” আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী আধঘন্টা আগে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে পারছে। সোমবার দুর্যোগের কারণে বিভ্রাট এবং মঙ্গলবার রেল পরিষেবার জেরে দুর্ভোগ কাটছে না সাধারণ মানুষের।


 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...