Thursday, May 14, 2026

গাজার শরণার্থী শিবিরে হামলা ‘মর্মান্তিক ভুল’, কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

Date:

Share post:

এবার ইজরায়েলি সেনা হামলা চালাল দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে। প্রাণ গিয়েছে বহু শিশুর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই হামলার জেরে সমালচনার সম্মুখীন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর দাবি,”সাধারণ নাগরিকদের ক্ষতি না করার চেষ্টা করেছিলাম। তারপরেও গতকাল রাতে একটি মর্মান্তিক ভুল হয়ে গিয়েছে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, কীভাবে এই ভুল হল, তার তদন্ত চলছে। শরণার্থী শিবিরে হামলার কথা আগেই স্বীকার করে নিয়েছে ইজরায়েলের সেনা। তারা জানিয়েছিল, রাফায় একটি বসতি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছিল। এদিকে পালেস্তাইনের দাবি করেছিল, উত্তর গাজা থেকে আসা শরণার্থী শিবিরেই হামলা করেছে ইজরায়েলি সেনা। অবশেষে প্যালেস্তাইনের এই দাবিকে মেনে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

এই হামলার জেরে মৃতের সংখ্যা বাড়বে এই বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, হাসপাতালে কোনও জীবনদায়ী ওষুধ নেই। বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন। ফলে রেডক্রস ও রাষ্ট্রসংঘের আশঙ্কা, আহতরা সকলেই প্রাণ হারাবে।

আরও পড়ুন- আমেরিকায় টর্নেডোর দাপটে মৃত ২৩, বিপর্যয়ের ভোগান্তিতে ৩ লক্ষ মানুষ!

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...