Saturday, May 16, 2026

টিম ইন্ডিয়া কোচ পদে আবেদন মোদি-অমিত শাহ-সচিন-ধোনির, জমা পড়ল ৩ হাজার আবেদন

Date:

Share post:

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য জমা পরল ৩ হাজার আবেদন। যেখানে রয়েছে নরেন্দ্র মোদি,সচিন তেন্ডুলকর, অমিত শাহ, মহেন্দ্র সিং ধোনির নাম। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ ঠিকই শুনছেন টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য জমা পড়েছে ৩ হাজার আবেদন। যার মধ্যে সচিন-ধোনি-মোদি-অমিত শাহ-এর নাম করেও ভুয়ো আবেদন জমা পড়েছে। ২৭ মে পর্যন্ত ছিল টিম ইন্ডিয়ার কোচ পদ আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ। আর সেখানে বিশাল সংখ্যক আবেদন জমা পড়েছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “ আগের বছরও এমনটা হয়েছিল। বোর্ডের কাছে প্রচুর ভুয়ো আবেদনপত্র জমা পড়েছিল। এই বছরও তাই হয়েছে। বোর্ড যেহেতু গুগল ফর্মে আবেদন নেয়, তাই খুব সহজেই সাধারণ মানুষ নাম দিতে পারে।“

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচ পদের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। তিনি আর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ পদের দায়িত্ব থাকবেন না। এরপরই কোচ পদের জন্য বিজ্ঞাপন দেয় বিসিসিআই। জানা যাচ্ছে, ভারতীয় বোর্ডের টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য প্রথম পছন্দ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে। সূত্রের খবর ইতিমধ্যে কথাও হয়েছে একপ্রস্থ।

আরও পড়ুন- আল নাসেরের হয়ে খেলতে নেমে ফের নজির গড়লেন রোনাল্ডো

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...