Saturday, March 14, 2026

কমার্শিয়াল কামব্যাকে কাঁপিয়ে দিলেন কাজল, নজর কাড়লো ‘মহারাগনি’র ঝলক!

Date:

Share post:

বলিউডের পর এবার দক্ষিণ ভারতের ছবিতে ঝড় তুলতে তৈরি কাজল (Kajol)। ‘মহারাগনি: কুইন অফ কুইন্স’-এর (Maharagni – queen of queens) প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অবাক অভিনেত্রীর অনুরাগীরা। দেশি স্টাইলের মশলাদার মুভির সব রসদ মজুদ ‘মহারাগনি’তে (Mahargni)। প্রভুদেবা (Prabhu Deva) থেকে নাসিরুদ্দিন শাহ – সকলের স্টাইলিশ উপস্থিতিকে এক ঝটকায় ম্লান করে দিলো কাজলের (Kajol ) এন্ট্রি। লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গার তেজ নিয়ে পর্দা কাঁপাতে তৈরি অভিনেত্রী।

তেজ উৎপলাপাথি পরিচালিত এই ছবির টিজার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কাজল সকলের শুভেচ্ছা চেয়েছেন। তাঁর ‘ওয়ান্ডার ওম্যান’ লুক বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ‘মহারাগনি: কুইন অফ কুইন্স’ ছবিটির ঝলক শুরু হয় প্রভুদেবাকে দিয়ে। দুর্গার পুজো উদযাপনের মধ্যে দিয়ে গ্র্যান্ড এন্ট্রি নেন কাজল। ছবিতে যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) রয়েছেন বলে জানা যাচ্ছে যদিও এখনও পর্যন্ত তাঁর দেখা মেলেনি। অজয় দেবগন নিজেও কাজলের এই সিনেমার ভিডিও পোস্ট করেছেন। ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। প্যান ইন্ডিয়া রিলিজের আগে ‘মহারাগনি’ টিজারেই যে কমার্শিয়াল কামব্যাকের ধামাকা দেখিয়েছেন তনুজা তনয়া তাতে উচ্ছ্বসিত ফ্যানেরা।


 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...