Monday, April 6, 2026

কেন ‘অল আইজ অন রাফা’ প্রবণতা, অভিযোগ অস্বীকার ইজরায়েলের

Date:

Share post:

“অল আইজ অন রাফা” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একদিন পরে, ইজরায়েলের সমালোচনার পর, ইহুদিরা তার পাল্টা বলেছিল – “৭অক্টোবর আপনার চোখ কোথায় ছিল”। ইজরায়েল প্রশ্ন করেছে, কেন তার বিরোধীরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেনি। হামাসের আকস্মিক হামলায় প্রায় ১২০০ ইজরায়েলি নাগরিক নিহত হয়েছিল এবং বেশ কয়েকজনকে পণবন্দি করা হয়েছিল। এক্স হ্যান্ডেলে ইজরায়েল একটি ছবি শেয়ার করেছে: ৭ অক্টোবর আপনার চোখ কোথায় ছিল। ছবিতে দেখা যাচ্ছে একজন জঙ্গি একটি শিশুর সামনে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে ৷ ইজরায়েলের বিমান হামলার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশ কিছু সেলিব্রিটি, পাবলিক ফিগার এবং অগণিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এআই- দিয়ে তৈরি করা ‘অল আইজ অন রাফা’ ছবিটি শেয়ার করার পরে ইজরায়েল প্রতিক্রিয়া দিয়েছে ৷

যুদ্ধ বিধ্বস্ত গাজার শহর রাফাতে ৭ অক্টোবর হামাসের হামলার পর, গত বছরের নভেম্বরে এক সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির সময় বেশ কয়েকজন ইজরায়েলি পণবন্দিকে মুক্ত করা হয়েছিল। ইজরায়েল দাবি করেছে যে জঙ্গিদের হাতে এখনও ৯৯ জন পণবন্দি রয়েছে, যার মধ্যে ৩১ জন নিহত হয়েছেন। হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইজরায়েলের সামরিক পদক্ষেপের ফলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কমপক্ষে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গিয়েছে। এমনকী,১.৪ মিলিয়ন মানুষ গাজার অন্যত্র সহিংস লড়াই থেকে পালিয়ে এসে আশ্রয় নিচ্ছে। কারণ, ইজরায়েল তার আক্রমণ চালিয়ে যাচ্ছে। যদিও ব্যাপক সমালোচনা সত্ত্বেও, ইজরায়েল রাফা শিবিরকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।





 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...