Saturday, May 16, 2026

‘BED’ পারফরমেন্স খারাপ, মাইনে কাটা গেল শিক্ষক-শিক্ষিকাদের!

Date:

Share post:

শিক্ষক শিক্ষিকার কাজ স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা শেখানো। এই কাজের জন্যই তাঁরা বেতন পান। কিন্তু বিছানায় পারফরম্যান্সের জন্য মাইনে কাটা গেল ১৬ জন শিক্ষক শিক্ষিকার! শুনতে অবাক লাগছে তো? কিন্তু যাঁদের টাকা কাটা হয়েছে তাঁদের কাছে শিক্ষা বিভাগের পাঠানো চিঠিতে BED পারফরমেন্স এর কথাই উল্লেখ করা হয়েছে। ব্যাপারটা একটু গোলমেলে ঠেকায় তদন্ত করে জানা গেল সবটাই হয়েছে বানান ভুলের কারণে। মানে A সরে গিয়ে E এসে পড়ায় যত গন্ডগোল। হওয়ার কথা ছিল BAD, টাইপিং মিসটেক সেটাকেই করে দিল BED! এর পুরো অর্থ বদলে গেছে।

বিহারের শিক্ষা বিভাগের তরফে জামুই জেলার একাধিক স্কুলে সারপ্রাইজ ইন্সপেকশন করা হয়। সেদিন বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই অনুপস্থিত থাকায় সন্তুষ্ট হননি আধিকারিকরা। বেশ কিছুজনের খারাপ পারফরমেন্সে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন তাঁরা। এরপরই জেলা শিক্ষা আধিকারিকের তরফে ১৬ জন শিক্ষক-শিক্ষিকাকে চিঠি পাঠানো হয়। একদিনের বেতন কাটার কথা সেখানে বলা হয়। এবার চিঠিতেই মস্ত গোলমাল কারণ। ব্যাড (Bed) পারফরম্যান্স লিখতে গিয়ে বেড (Bed) টাইপ হয়ে যাওয়াতেই চিঠির অর্থ দাঁড়ায় বিছানায় পারফরম্যান্সের জন্য টাকা কেটে নেওয়া হয়েছে। এই বিষয়টা যথেষ্টই অশালীন এবং শিক্ষা বিভাগের তরফে কেমন করে এত বড় ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...