Sunday, June 7, 2026

আইফোনের দাবিতে বৃহন্নলার পালিতা মেয়েকে খুনের চেষ্টা! গ্রেফতার স্বামী 

Date:

Share post:

বিয়েতে পণ হিসেবে আইফোন আর দামি বাইক না মেলায় শ্বাসরোধ করে মহিলাকে মারার চেষ্টা স্বামীর। অভিযুক্তের নাম মনোজ শেখ (Manoj Sheikh)। সামাজিক অনুষ্ঠান করে ২১ মে বৃহন্নলা খুশি বিবির মেয়ে শাবানা খাতুনকে (Shabana Khatun) বিয়ে করেছিলেন তিনি। শাবানা বীরভূমের মুরারই থানার ডুমুরগ্রামের বাসিন্দা হলেও তাঁর মা তাঁকে মল্লারপুরে নিয়ে আসেন। বিয়ের পর থেকেই শুরু হয় টাকা, গাড়ির দাবিতে অত্যাচার। চাহিদা মতো জিনিস না মেলায় শাবানাকে মেরে ফেলার চেষ্টা করেন অভিযুক্ত মনোজ। মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station) তাঁকে ধরতে পারলেও পলাতক তাঁর বাবা মুন্না শেখ ও শাশুড়ি লাল বিবি।

খুশি বিবি জানিয়েছেন, তিনি নিজে বৃহন্নলা তাই চেয়েছিলেন ধুমধাম করে সামাজিকভাবে মেয়েকে বিয়ে দিয়ে সুখী করতে। সম্বন্ধ করে ভিক্ষার জমানো সর্বস্ব টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার সপ্তাহ পর থেকে এটা ওটা চেয়ে জামাই, শ্বশুর-শাশুড়ি অত্যাচার শুরু করেন। চার লক্ষ নগদ ও পাঁচ ভরি সোনা, দামি মোটরবাইক দিয়ে বিয়েতে দেওয়ার পর খাট, টিভির দাবি করা হয়। মেয়ের সুখের কথা ভেবে তাও দেওয়া হয়। এরপরেও থামেনি অত্যাচার।মধ্যস্থতা করতে হয় স্থানীয় কেতুগ্রাম থানাকে। এরপর একটা আইফোন ও দামি তিনলাখ টাকার বাইক দাবি করেন মনোজ। তখন নিরুপায় হয়ে শাবানা মল্লারপুরে ফিরে আসেন।

শাবানা বলছেন, মায়ের কাছে চলে আসার দিন দুই পরে স্বামী শ্বশুর, শাশুড়ি মল্লারপুরে এসে আইফোনের দাবি করেন। বাড়িতে তাঁর মা না থাকার সুযোগে তিনজনে মিলে ফের মারধর শুরু করেন। আচমকা স্বামী ঘরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফোন করতে চাইলে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে শাবানাকে উদ্ধার করেন। ইতিমধ্যেই মনোজের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।


 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...