Sunday, May 3, 2026

টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ইচ্ছে ছিল চন্দ্রকান্তের, কিন্তু করেননি আবেদন, কেন ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে চলেছেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কোচের পদের আর থাকবেন না তিনি। এর কারণে ইতিমধ্যে কোচ পদের জন্য বিজ্ঞাপণও দিয়েছে বিসিসিআই। প্রায় ৩ হাজার আবেদন জমা পড়েছে। তবে জানা যাচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের জন্য বিসিসিআইয়ের প্রথম পছন্দ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আর এবার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কেকেআরের কোচ তথা ছ’বারের রঞ্জিজয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে কোচ হওয়ার ক্ষেত্রে বাঁধা হয়েছে একটি জিনিস। যা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং চন্দ্রকান্ত।

এই নিয়ে চন্দ্রকান্ত এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম। দুর্ভাগ্যবশত, যে যে যোগ্যতামান চাওয়া হয়েছে তাতে আমার আবেদনের অনুমতি নেই। ভারতের কোচ হতে পারলে অবশ্যই খুশি হতাম। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য রাজ্য দলগুলিকে নিয়ে অনেক দিন কাজ করছি। তাহলে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারব না কেন?”

সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। গতবছর চন্দ্রকান্তকে কেকেআর কোচ করে আনা হয়েছিল। এবার মেন্টর হিসাবে গম্ভীরকেও জুড়ে দেওয়া হয়েছিল। দু’জনের মিলিত বুদ্ধিতে সাফল্য পেয়েছে কলকাতা। দ্বিতীয় ভারতীয় কোচ হিসাবে আইপিএল জিতেছেন পণ্ডিত।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ের মাঝে ইঙ্গিত পূর্ণ পোস্ট সৌরভের, কী বললেন মহারাজ?

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...