Saturday, June 13, 2026

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident )জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এবার খাদে বাস পড়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অনেকে। পুলিশ সূত্রে খবর, অন্তত ৪০ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, যাত্রীবোঝাই বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মীরে গিয়েছিল। বৃহস্পতিবার ওই বাস যাত্রীদের (Passengers) নিয়ে জম্মু থেকে রিয়াসি জেলার শিব খোরির দিকে যাওয়ার পথে আচমকাই দুর্ঘটনা ঘটে।

আহতদের ইতিমধ্যে আখনুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি যাদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাঠানো হয়েছে জম্মুতে। এখনও জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমওর তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়েছে, ‘‘আখনুরে বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি শোকস্তব্ধ। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। মৃতদের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিজনদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। দুর্ঘটনা। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশ। দুর্ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিবহণ কমিশনার রাজেন্দ্র সিং জানিয়েছেন, এদিন জাতীয় সড়কের বাঁকের মুখে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এরপরই বাসটি খাদে গড়িয়ে পড়ে। তবে বাঁকটি খুবই সাধারণ ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, হতে পারে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই না ঘুরে তিনি সোজা বাস চালিয়ে দেন।


Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...