Saturday, May 16, 2026

কে হবেন টিম ইন্ডিয়ার কোচ ? বিশ্বকাপের পরই ঘোষণ : সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কোচ পদে আর থাকবেন না তিনি। তাই ভারতীয় দলের কোচ পদের জন্য বিজ্ঞাপণও দিয়েছিল বিসিসিআই। গত ২৭ মে ভারতের কোচের পদে আবেদন করার শেষ দিন ছিল। সেই দিন পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি কারা আবেদন করেছেন। আর এরই মধ্যে এল বড় আপডেট। জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের নাম আনুষ্ঠানিক ঘোষণা করবে ভারতীয় বোর্ড।

সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের নাম আনুষ্ঠানিক ঘোষণা করবে ভারতীয় বোর্ড। আর এক্ষেত্রে কোচ পদের জন্য এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে কেকেআরকে আইপিএল জেতানোর পরেই গম্ভীরকে পছন্দ হয়েছে বোর্ডের। আইপিএল ফাইনাল জয়ের দিন বোর্ড সচিব জয় শাহের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলতেও দেখা যায় গম্ভীরকে।মনে করা হচ্ছে সেখানেই কোচ হওয়ার বিষয়ে কথাবার্তা হয়ে থাকতে পারে।

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড। ৯ জুন ভারতের সামনে পাকিস্তান।

আরও পড়ুন-Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস 






Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...