Tuesday, March 17, 2026

তেরঙা নিয়ে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত প্রাক্তন সেনা জওয়ান, মৃত্যুর পরেও হাততালি দর্শকদের!

Date:

Share post:

দেশাত্মবোধক গানে সেনার পোশাক পরে এক হাতে তেরঙা নিয়ে নাচছিলেন প্রাক্তন সেনা জওয়ান। হঠাৎ নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৭৩ বছরের সেই জওয়ান। কিন্তু দর্শকেরা তাঁর নাচে এতই মুগ্ধ হয়েছিলেন যে, বুঝতেই পারেননি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মঞ্চেই মৃত্যু হয় ওই প্রাক্তন সেনা জওয়ান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, শুক্রবার ইন্দোরের একটি যোগব্যায়াম শিবিরে একটি দেশাত্মবোধক গানে নাচছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলবীর সিং ছাবরা। দর্শকেরা তাঁর নাচে মুগ্ধ হতে হাততালিও দিচ্ছিলেন। কিন্তু মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে শুয়ে পড়েন তিনি। কেউ বুঝতে পারেনি যে তিনি ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “ছাবরা হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ে যান। প্রথমে আমরা ভেবেছিলাম সবটাই হয়তো অনুষ্ঠানের অংশ, কিন্তু তার পর যখন দেখলাম কিছুক্ষণ পরেও উনি উঠছেন না, তার পরে আমরা অবাক হয়ে যাই”।

মৃত সেনা জওয়ানের পুত্র জগজিৎ সিংহ জানিয়েছেন, তাঁর বাবা বেশ কয়েক বছর ধরে দেশাত্মবোধক গানে নাচের অনুষ্ঠান করে আসছেন, এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন। মত্যুর পরে সেনা জওয়ানের অঙ্গদান করা হয়েছে বলে জানিয়েছেন পুত্র জগজিৎ সিংহ।

আরও পড়ুন- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, আসছে নতুন পলিসি

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...