Friday, May 15, 2026

এক্সিট পোলের নামে বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান দেওয়া হচ্ছে,তোপ কুণালের

Date:

Share post:

শনিবারই শেষ হয়েছে দেশের সাত দফার লোকসভা ভোট। ফল ঘোষণা আগামী ৪ জুন। শেষ দফার নির্বাচন শেষ হতেই, বুধ ফেরত সমীক্ষার নামে কিছু রিপোর্ট পেশ হতে শুরু করেছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষার নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে তৃণমূল নেতৃত্ব মান্যতা দিচ্ছে না বলে রবিবার সাফ জানালেন কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, বুথ ফেরত সমীক্ষার নামে কিছু বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ টি আসনে জিতবে। ভোট গণনার মধ্যবর্তী সময় একটি নেতিবাচক আবহাওয়া তৈরি করার জন্য এই বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে তিনি এদিন অভিযোগ করেন।

কুণালের সাফ কথা, বাস্তব হল সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার কেন্দ্রে ফিরছে না। সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির দ্বারা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে কিছু কিছু সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু তথ্য পরিসংখ্যান দিয়ে বলতে চাইছে বিজেপি এগিয়ে। কিন্তু এটার সঙ্গে জনগণ যে রায় দিয়েছে তার কোনও বাস্তব প্রতিফলন থাকবে না। তিনি বলেন, বুধ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল মিলবে না। বিজেপি ডাবল জিরো পেরোতে পারবে না। বুথ ফেরত সমীক্ষার নামে যা বলা হচ্ছে তা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমাদের বিশ্বাস, বিজেপির বাংলার প্রতি বঞ্চনার জবাব বাংলার মানুষ দিয়েছেন।। ভোট মেটার পরও সন্দেশখালি ইস্যুকে বিজেপি জিইয়ে রাখতে চাইছে। তাই বারবার উস্কানি দিচ্ছে। সেই কারণে প্রশাসনকে বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করতে হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।





 

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...