Wednesday, June 24, 2026

বাগুইআটির পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল! আতঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

বাগুইআটিতে (Baguiati) পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে উদ্ধার কঙ্কাল (Skeleton)। ইতিমধ্যে ব্যাগের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ ৷ বাগুইআটির জর্দা বাগান এলাকার ঘটনা। ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাগুইআটি থানার পুলিশ এলাকায় গিয়ে এসব উদ্ধার করে তদন্তে নেমেছে। তবে কোথা থেকে এসব এল তা নিয়ে চিন্তা বাড়ছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাগুইআটির জর্দাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির জঞ্জাল থেকে ব্যাগ ভর্তি মাথার খুলি হাড়গোড় উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা সকালে প্রথম ব্যাগটি দেখতে পান। ব্যাগে মাথার খুলি ও হাড়গোড় জাতীয় কিছু রয়েছে বুঝতে পেরেই তাঁরা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইরে থেকে এসে ওই বাড়িতে কেউ এসব ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।

তবে ওই মাথার খুলি ও হাড়গোড় মানুষেরই কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। কয়েকদিন আগেই শহরে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। সেই খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুনিরা তাঁর দেহটি টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল। ফলে এই দুই ঘটনার মধে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...