Monday, April 27, 2026

রাত পোহালেই লোকসভা ভোটের গণনা! জেনে নিন রাজ্যে ৪২টি কেন্দ্রের খুঁটিনাটি

Date:

Share post:

সাত দফার ম্যারাথন লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার! আর রাত পোহালেই লোকসভা ভোটের ফল ঘোষণা। টানটান উত্তেজনার মধ্যে যেমন প্রহর গুনছেন রাজনৈতিক দলগুলির নেতা, নেত্রী, কর্মী, সমর্থকরা, ঠিক একইভাবে গোটা দেশ তাকিয়ে আসছে নির্বাচনের ফলাফলের দিক। নজর রয়েছে গোটা বিশ্বের। ভোট গণনাকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বাংলার ৪২টি কেন্দ্রেও ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কড়া গাইড লাইন দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোট গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮টি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মীকেও মোতায়েন করা হচ্ছে।

পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে।

গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন। ইভিএম গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন। গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ ও দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড গণনা হবে। দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে গণনা হবে সবথেকে কম ৯ রাউন্ড।

প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না।





 

Related articles

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...

পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের উপর জোড়া শর্ত চাপালো ইরান

প্রায় দেড় মাস ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংঘর্ষ বিরতি হলেও যেকোনও মুহূর্তে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি...

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...