Thursday, May 14, 2026

অবাধ ও শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন মথুরাপুর ও বারাসত লোকসভা কেন্দ্রের দুই বুথে

Date:

Share post:

বিজেপির কথায় প্রভাবিত হয়ে মথুরাপুর ও বারাসত লোকসভা কেন্দ্রের দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতই সোমবার বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ৬১ নম্বর বুথে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হয়। দুই বুথ এই দিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকাল থেকেই করা নিরাপত্তায় এই দুই বুথ মুড়ে ফেলা হয়েছিল। বারাসাত লোকসভা কেন্দ্রের ৬১ নম্বর বুথে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৫৩ শতাংশ।

কমিশন সূত্রে খবর বারাসাতের ওই বুথে কোন রকম রাজনৈতিক গন্ডগোল হয়নি কিন্তু রেড কাস্টিং এ এই বুথের কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। সেই জন্যই ওইখানেই কিছু টেকনিক্যাল সমস্যার কারণে পুনঃনির্বাচন হয়।

অপরদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথে ভোট দিতে এসে ভোটাররা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের দাবি সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট হওয়া সত্বেও নির্বাচন কমিশনার সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন। গরমের মধ্যে দুবার লাইনে দাঁড়িয়ে এবং নিজেদের পেশার ক্ষতি করে ভোট দেওয়ার কারণে যথেষ্ট বিরক্ত তারা।

আরও পড়ুন- গণনার আগে নন্দীগ্রাম প্রসঙ্গ! লোডশেডিং-কাণ্ড নিয়ে চূড়ান্ত সতর্কতা কমিশনের

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...