Wednesday, May 13, 2026

রামমন্দির চালকেই কিস্তিমাৎ, অখিলেশেই আস্থা উত্তরপ্রদেশের

Date:

Share post:

ধর্মীয় উস্কানি আর মানুষের ভাবাবেগের বিজেপি নেতাদের ধাক্কা দেওয়ার খেলা শেষ উত্তরপ্রদেশে। ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল অখিলেশের সাইকেলের চাকায় ভেঙে গুঁড়িয়ে গেল মোদি-অমিত শাহর ধর্মের তাস। রামমন্দির নিয়ে আতিশয্যে উন্নয়নের কথা ভুলে যাওয়া বিজেপিকে যে ভালো চোখে নেয়নি উত্তরপ্রদেশ, ভোটের ফলেই তার প্রমাণ মিলল। এমনকি অযোধ্যা যে লোকসভা অন্তর্গত, সেই ফৈজাবাদেও জয়ের পথে সমাজবাদী পার্টি। দেশের তৃতীয় বৃহৎ আসন জয়ের পথে সমাজবাদী পার্টি।

৮০ আসনের উত্তরপ্রদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী ৩৫ আসনে জয়ের পথে সমাজবাদী পার্টি। দ্বিতীয় স্থানে বিজেপি, তারা এগিয়ে ৩২ আসনে। অন্যদিকে I.N.D.I.A. জোট সঙ্গী কংগ্রেস ৮ আসনে জয়ের পথে। সেখানে পরাজয়ের মুখে একাধিক তাবড় বিজেপি নেতা মন্ত্রী। যাবতীয় বুথ ফেরৎ সমীক্ষাকে ভুল প্রমাণিত করেছে অখিলেশের সমাজবাদী পার্টি। ২০১৯-এর ৬২ আসন থেকে বিজেপিকে টেনে ৩-এর ঘরে নামিয়েছে তাঁরা।

এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ আসনে ট্রেন্ড:

রায়বেরেলিতে রাহুল গান্ধী এগিয়ে ২ লক্ষ ৮০ হাজারের বেশি ভোটে

কনৌজ থেকে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে অখিলেশ যাদব

খেরি, মৈনপুরি থেকে এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থীরা

আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে পিছনে ফেলে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে কংগ্রেসের কিশোরিলাল

তবে এই নির্বাচনে প্রভাব ফেলতে পারেন মায়াবতীর বহুজন সমাজ পার্টি। এখনও পর্যন্ত কার্যত ভোটের ময়দানে তাঁদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিজেপির এগিয়ে থাকা আসনের মধ্যে ১ হাজারেরও কম ব্যবধানে এগিয়ে থাকা কেন্দ্রও রয়েছে। গণনা শেষে সেখানে কী পরিস্থিত দাঁড়াবে তা সময় বলবে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...