Saturday, May 16, 2026

এক্সিট পোলের মুখে ছাই! ৪৭ শতাংশ ভোট নিয়ে মমতার পাশেই বাংলা

Date:

Share post:

একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভা, তামাম সংবাদ মাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষাকে ভুল প্রমাণ করে রাজ্যে সবুজ ঝড়! ৪৭ শতাংশ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রমাণ করলেন “বাংলা নিজের মেয়েকে চায়”!

আজ, মঙ্গলবার গণনার দিন বেলা যত গড়িয়ছে, সেই এক্সিট পোলের রিপোর্টকে ‘এক্সিট’ ডোর দেখিয়ে দিয়েছেন বাংলার মানুষ। এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত বাংলায় ৪২টি আসনের মধ্য়ে তৃণমূল এগিয়ে ২৯টি আসনে। বিজেপির পক্ষে আসন সংখ্যা ১২টি। কংগ্রেস এগিয়ে ১টি আসনে। বাম তথা সিপিএম যথারীতি শূন্য। ফলাফল সামনে আসতেই উড়ছে সবুজ আবির। ডিজে ট্রাকে বাজছে, ‘খেলা হবে…’। মানুষের রায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীই থাকছেন মসনদে।

অন্যদিকে, এক্সিট পোল নিয়ে জোর কটাক্ষ শুরু হয়েছে! অধিকাংশ এক্সিট পোলেই এগিয়ে ছিল বিজেপিই। কিন্তু এদিন ইভিএম খুলতে দেখা অন্য ছবি। চূড়ান্ত ফল আসেনি এখনও। তবে গতবারের জেতা আসনগুলি পিছিয়ে পদ্মশিবির।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...