Saturday, April 4, 2026

ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন সঞ্জু স্যামসন ?

Date:

Share post:

ভালো পারফরম্যান্স করেও বারবার তিনি ব্যর্থ। জায়গা হয়না ভারতীয় দলে। তবে এবার টি-২০ বিশ্বকাপের টিম ইন্ডিয়া টিমে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। আর ভারতীয় দলে সুযোগ পেয়ে মুখ খুললেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে সঞ্জু বলেন, জীবন এবং ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আইপিএলে ভাল খেলার সুবাদে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন সঞ্জু। ১৫ ম্যাচে তিনি ৫৩১ রান করেছেন।

এদিন বিসিসিআই যেই ভিডিও পোস্ট করেছেন, সেখানে সঞ্জু বলেন , “ সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে সবচেয়ে অভিজ্ঞ সঞ্জু স্যামসন এবার বিশ্বকাপ খেলতে এসেছে। ১০ বছর একের পর এক ব্যর্থতা দেখেছি। কয়েক বার এখানে-ওখানে সাফল্য পেয়েছি। জীবন এবং ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এগুলো জানা খুব দরকার ছিল।“
এখানেই না থেমে সঞ্জু বলেন,” আমার মাথায় শুধু আইপিএলই ঘুরছিল। অনেক কাজ, অনেক ভাবনা ছিল। দলের অধিনায়ক হওয়ায় সব সময় কিছু না কিছু মাথার মধ্যে চলত। তা সত্ত্বেও মাথার মধ্যে কোথাও না কোথাও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ব্যাপারটা ছিল। খুব ভাল লেগেছে সুযোগ পেয়ে।“

আরও পড়ুন- ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন জোকোভিচ

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...