Sunday, May 24, 2026

ছুঁলেই সোনা! রচনার হাত যেন পরশ পাথর!

Date:

Share post:

দিদি নাম্বার ওয়ানের ফ্লোর থেকে রাজনীতির ময়দান, এবং সেখানেও “দিদি নাম্বার ওয়ান”! আসলে রচনা মমতা বন্দ্যোপাধ্যায় যেন পরশ পাথর! ছুঁলেই সোনা! প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ। হুগলি কেন্দ্র থেকে বিপুল ভোটে রচনা হারিয়েছেন বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। আগামী পাঁচবছর সাংসদ রচনা। তাঁকে নিয়ে তৃণমূলে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

রচনার এই জয়ে দারুণ খুশি তার স্বামী প্রবাল বসুও। গোটা ভোট পর্ব দারুন উপভোগ করেছেন প্রবালবাবু। রচনার মনোনয়নের দিন নিজে হুগলি জেলা শাসকের অফিসে হাজির ছিলেন তিনি। অভিনেত্রীর স্বামীর মতে, রচনা যা স্পর্শ করে তাই সোনা হয়ে যায়। ঠিক যেন পরশ পাথর!

রাজনীতির ময়দানে স্ত্রীর অভূতপূর্ব জয়ের পর সংবাদ মাধ্যমকে প্রবাল বসু বলেন, “কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে, ও এরকমই যা ছোঁয়, তাই সোনা হয়ে যায়। যেখানেই হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে।”

Related articles

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...